শরীয়তপুরে সিটিপ অ্যাক্টিভিস্টদের নিয়ে ২ দিন ব্যাপি রিফ্রেসার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর বাস্তবায়নে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘আশ্বাস প্রকল্প’-এর আওতায় ২৫ জন সিটিপ অ্যাক্টিভিস্টদের নিয়ে শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর কনফারেন্স রুমে এই এই ট্রেনিং অনুষ্ঠিত হয়।
সিটিভদের ২ দিন ব্যাপি এই রিফ্রেসার ট্রেনিংএ মূল ট্রেইনার হিসেবে কাজ করেন আশ্বাস প্রকল্পের শরীয়তপুরের প্রোগ্রাম অফিসার কামরুল হাসান। এই সময় কামরুল হাসানের সহযোগী ট্রেইনার হিসেবে কাজ করেন আশ্বাস প্রকল্পের মবিলাইজার তানভীরুল হাসান সিজার। ট্রেনিং শেষে সমাপনী বক্তব্য রাখেন এসডিএস এর উপ-পরিচালক (মানসম্পদ বিভাগ) অমলা দাস।
এই ট্রেনিং এ সিটিপদের করনীয় বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়। এই সময় সিটিপরা তাদের ট্রেনিং কে কাজে লাগিয়ে মানব পাচারের বিরুদ্ধে তাদের কাজ চালিয়ে যাওয়ার শপথ করেন। পাশাপাশি সিটিপরা ৬ মাসের একটি কর্ম পরিকল্পনা তৈরি করেন। এবং সিটিপদের ভোটে সিটিপদের মধ্যে থেকে সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণ কারী, সিটিপ আক্টিভিষ্ট আশিক ভূইয়া হিম বলেন, আমরা দীর্ঘদিন ধরে মানব পাচারের শিকার মানুষকে নিয়ে কাজ করেছি। পুর্বেও আমরা আমাদের করনীয় নিয়ে জেনেছি। তবে এই ২ দিনের ট্রেনিং আমাদের সয়ংসম্পুর্ন করেছে। কিভাবে পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই বিষয়ে বিস্তারিত জেনেছি। আমরা জেনেছি স্বেচ্ছা সেবকের কাজ কি, কিভাবে নিজেদের ঝুঁকিমুক্ত রেখে মানবপাচারের সাথে জড়িত দালালদের খুঁজে বার করব। ভিক্টিমদের খুজে পাওয়ার পর, কিভাবে প্রাথমিক মানষিক কাউন্সিল করব।
তিনি আরও বলেন, মানব পাচার কি, কিভাবে মানব পাচার হয় সেসব জেনেছি। আমাদের ট্রেইনার কামরুল হাসান ২ দিনের ট্রেনিংএ আমাদের হাতে-কলমে, অভিনয়ের মাধ্যমে, বক্তৃতা দেয়ার মাধ্যমে মানব পাচারের সম্পর্কে সব কিছু শিখিয়েছেন। আমাদের ট্রেইনার যেভাবে আমাদের শিখিয়েছেন নি:সন্দেহে প্রানবন্ত ছিল। তার ট্রেনিং কাজে লাগিয়ে আমরা মানব পাচারের বিরুদ্ধে কাজ করে যাব। পাশাপাশি আর একজন সহযোগী ট্রেইনার তানভিরুল ইসলানের সিজারের একটি বিশেষ সেশন থেকেও অনেক কিছু জেনেছি।
ট্রেনিং শেষে সমাপনী বক্তব্যে এসডিএস এর উপ-পরিচালক (মানসম্পদ বিভাগ) অমলা দাস সিটিপদের উদ্দেশ্য করে বলেন, আজকের এই কর্মশালায় অংশগ্রহণকারীরা বেশিরভাগই তরুন। তরুনরাই আগামীদিনের শক্তি। তরুণদের প্রানবন্ত অংশগ্রহণ এবং কর্মশালার বিভিন্ন কাজ দেখে মনে হয়েছে, তারা দুর্দান্ত গতিতে মানবপাচারের প্রতিরোধে কাজ করে যেতে পারবে। সিটিপদের কাছে আমার অনুরোধ থাকবে, দৃরচিত্তে সাহসিকতার সাথে মানব পাচার প্রতিরোধ করতে হবে এবং আশ্বাস প্রকল্প ও এসডিএস এর সহযোগিতায় ফিরে আসা ভুক্তভোগীদের পাশে দাড়াতে হবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রকল্প ম্যানেজার ও এসডিএসের সহকারী সমন্বয়কারী (কার্যক্রম) মাহাবুব আলম ও আশ্বাসের প্রকল্প ম্যানেজার জাকির হোসেন।