Wednesday, 11th November, 2026

শরীয়তপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীদের কর্মবিরতি পালন

শরীয়তপুর জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে কর্মরত কর্মচারীরা ৫ দফা দাবিতে ৩ দিনের অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৩ অক্টোবর থেকে কর্মসূচি শুরু করে ১৬ অক্টোবর শেষ করে। এ উপলক্ষে শরীয়তপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীদের ৫ দফা দাবী বাস্তবায়ন ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
শরীয়তপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সওজ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হরিদাস চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক বিএম গোলাম মাওলা।
সমাবেশে বক্তারা বলেন, মাষ্টাররোল কর্মচারীদের সার্ভিস রুলস প্রণয়ন, বেতন কাঠামোর উন্নয়ন, চলমান ২৭ মামলা দ্রুত নিষ্পত্তি, নিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ ও পদোন্নতি এবং গাড়ী চালকদের সংখ্যা নির্ধারণসহ ২০১৫ সালের নিয়োগ বিধি সংশোধন করে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন দ্রুত বাস্তবায়ন করতে হবে।