Tuesday, 10th November, 2026

মানুষের স্বাস্থ্য-শিক্ষা-সম্প্রীতি ও শান্তিতে গুরুত্ব দিয়ে কাজ করব: ড. মাসুদ

রবিবার ১৯ অক্টোবর সকালে শরীয়তপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন শরীয়তপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ। পরিদর্শণ কালে তিনি সাংবাদিকদের বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের স্বাস্থ্য, শিক্ষা, সম্প্রীতি ও শান্তির প্রতি গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরো বলেন, সমাজ কল্যান বিভাগের ছাত্র হিসেবে পূর্বে থেকেই হাসপাতাল ও সমাজ সেবার সাথে জড়িত ছিলেন। বর্তমানে মানুষের সাথে কাজ করতে এসে তিনি সেই অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। তার ছাত্র জীবনের শিক্ষা ও অভিজ্ঞতা আজ বিশেষ সহায়ক হয়েছে।
প্রথমে তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে তত্ত্বাবধায়কের কক্ষে মতবিনিময় করেন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সাথে কথা বলেন। সে সময় হাসপাতালে অব্যবস্থাপনার বিষয় চিহ্নিত করে তালিকা করেন। অতি গুরুত্ব বিবেচনায় রোগীদের সুবিধার্থে দুইটি হুইল চেয়ার দেয়ার সিদ্ধান্ত ব্যক্ত করেন তিনি।
এসময় জামায়াতের জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান সহ অন্যান্য চিকিৎসক ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত মনোনীত প্রার্থী হাসপাতাল পরিদর্শণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকরাম এলাহী বলেন, তিনি দীর্ঘ সময় ধরে এই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন। হাসপাতালের সমস্যা সম্পর্কে তার বেশী ধারণা রয়েছে। আজ জামায়াতের নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশ^স্ত করেছেন। গুরুত্ব বিবেচনায় জরুরী ভিত্তিতে হুইল চেয়ার দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।