Tuesday, 10th November, 2026

ডামুড্যা অবৈধ ভাবে ফসলী জমি নষ্ট করায় ৪ জনের কারাদন্ড

শরীয়তপুর জেলা প্রশাসন, ডামুড্যা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অবৈধ মাটিকাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন আইয়ুবী বলেন, সোমবার (১২ জানুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডামুড্যা উপজেলার পশ্চিম আদাসন, চর শিধলকুড়া ও বেতমোড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কেটে ফসলী জমি নষ্ট করার সময় ৪ জনকে গ্রেফতার করে প্রশাসন।
পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দোষি প্রমানিত হওয়ায় সোহেল রানা (৪০) কে ১ মাস, সাগর (২৫) কে ২ মাস, ইব্রাহিম (২২) কে ২ মাস ও সাখাওয়াত (১৯) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাসির উদ্দিন। জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও ডামুড্যা থানা পুলিশ তাকে সহায়তা করেন।