Wednesday, 11th November, 2026

শরীয়তপুরে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল

১৭ রমাদান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে শরীয়তপুর ইসলামী ছাত্র শিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখা এই ইফতার মাহফিলের আয়োজন করে। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মাসুদুর রহমান, ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাউসার ও অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আলোচক বৃন্দ বদর যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বদর যুদ্ধ ছিল মুসলমানদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। বদর যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম থাকলেও রাসূল (স:) এর সমরকৌশল, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ও আল্লাহর অশেষ রহমতের মুসলামনরা বিজয় অর্জন করেন।