Thursday, 22nd October, 2026

ডামুড্যায় স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুরের ডামুড্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০টায় স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন মাদবর, ছাত্র নেতা রাজিব সিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা, রুবেল আকন্দ, রহিমুল্লা, মামুন হাওলাদার, জাকির, সোহেল বেপারী প্রমুখ।