Thursday, 22nd October, 2026

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইমিং অনুষ্ঠিত

শরীয়তপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ এর লক্ষে মঙ্গলবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের ৩য় দিনের ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইমিং, অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাতটি ইভেন্টস উত্তীর্ণ কারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেন, শরীয়তপুর জেলায় নিয়োগ সংক্রান্তে কোনরকম আর্থিক লেনদেনে কেউ জড়িত হলে প্রার্থী ও দালাল সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একমাত্র শারীরিক ও লিখিত পরীক্ষার যোগ্যতাই হবে নিয়োগের মাপকাঠি।
উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ড এর সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরিদা, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষসহ নিয়োগ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।