Friday, 23rd October, 2026

নড়িয়ায় বিট পুলিশিং স্টিকার বিতরণ কার্যক্রম উদ্বোধন

নড়িয়ায় পুলিশ সুপারের উদ্যোগে বিট পুলিশিং স্টিকার বিতরণ কর্যক্রমের শুভ উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি।
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় জেলা পুলিশের বিতরণ কার্যক্রমের আয়োজন করে। পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর সভাপতিত্বে বিট পুলিশিং স্টিকার বিতরণ কর্যক্রমের উদ্বোধন করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, নড়িয়া থানার অফিসার ইনচার্জ অবনী শংকর করসহ বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় জনসাধারণের মাঝে বিট পুলিশিং স্টিকার বিতরণসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের সামনে সংশ্লিষ্ট বিট অফিসার, ডিউটি অফিসার, অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগানো হয়।