আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পুর্ন করতে ডামুড্যা উপজেলা পুজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ডামুড্যা থানার ওসি মোঃ শরীফ আহমেদ এর অফিস কক্ষে উপজেলার ৬টি পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এ মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন (পরান) পাল, সাধারণ সম্পাদক গোবিন্দ শাহা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভা পুজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সুধীর চন্দ্র, দারুল আমান ইউনিয়নের গুয়াখোলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি অজয় পাল, সাধারণ সম্পাদক মিশর চন্দ্র পাল, সিড্যা পুজা উদ্যাপন কমিটির সভাপতি দেবব্রত জুয়েল পাল, সাধারণ সম্পাদক শংকর মালো সহ অন্যান্য পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
মতবিনিময় কালে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে ব্যাপক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। তাছাড়া গোয়েন্দা পুলিশ এবং নিয়মিত পুলিশ টহল থাকবে। তারা নজরদারি রাখবেন মন্ডপ ও আশপাশের রাস্তা ও পূজার বাজার গুলোতে। তিনি আরো বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশ কঠোর নিরাপত্তা দেবে।