Wednesday, 28th October, 2026

ভেদরগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

ভেদরগঞ্জ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি’র আওতায় ১৪ দিনব্যাপী বিউটি ফিকেশন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার।
উল্লেখ্য, ভেদরগঞ্জ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জিআইসিএ) এর সহায়তায় ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ আজ ২৪ এপ্রিল শেষ হয়। করোনাকালীন পরিস্থিতিতে পরিবারের আয় সচল রাখার জন্য বেকার যুবতীদের বিউটিফিকেশন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আবদুল মান্নান বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের নারীদের অগ্রাধিকা দিয়ে তাদের আর্থিকভাবে সাবলম্বি করার জন্য প্রশিক্ষণ নানান উদ্যোগ বাস্তবায়ন করে চলছে। আমাদের এ প্রশিক্ষনের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আপনারা প্রতিষ্ঠিত হবেন।