মঙ্গলবার (১৭ মে) সেনেরচর ইউনিয়নের সেনেরচর ব্লকের ছোট কৃষ্ণনগর গ্রামে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় রবি মৌসুমে সবজি কৃষক স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কেরামত আলী, উপসহকারী কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম মোঃ আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার মোঃ হাসান হাফিজুর রহমান, উপসহকারী কৃষি অফিসার ও ট্রেইনার দায়িত্ব পালন করেন মনিতোষ হালদার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আয়নাল আকন।