Tuesday, 27th October, 2026

শরীয়তপুরে ইউপি সচিবদের ত্রি-বার্ষিক সম্মেলন, বিএম লুৎফর রহমান সভাপতি ও আবুল কাশেম সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর শরীয়তপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএম লুৎফর রহমান সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছে। সম্পাদক পদে জুয়েল পারভেজ ও আবুল কাশেম প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আহবায়ক কমিটির ভোটের আয়োজন করেন। সম্মেলনে উপস্থিত ৫০ জন ভোটার ভোট প্রয়োগ করেন। ভোটারগণ ৩০ ভোট দিয়ে সাধারণ সম্পাদক হিসেবে আবুল কাশেমকে নির্বাচিত করেন। আগামী শনিবারের মধ্যে নির্বাচিত সভাপতি ও সম্পাদক মিলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন।
২১ মে শনিবার শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবে অনুষ্ঠিত সম্মেলন থেকে পূর্বে বিগত কমিটির বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি এই নির্বাচিত নতুন কমিটি গঠন করেন। এই সময় কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমানসহ বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও শরীয়তপুর জেলার বাপসার নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।