Thursday, 29th October, 2026

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী পালিত

শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মদিন নানান আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপন, কাবাডি প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‌্যালের সামনে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এঁর প্রকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ সাইফুর রহমান পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরীফুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৪৯ সালের ৫ই আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক ও সংস্কৃতি ব্যক্তিত্ব শেখ কামাল। জাতির পিতার জেষ্ঠপুত্র শেখ কামাল ছিলেন বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী। তারুণ্যের দীপ্ত প্রতীক বীর মুক্তিযোদ্ধ শেখ কামাল তাঁর জীবদ্দশায় একজন ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন। গড়ে তুলেছিলেন আবাহনী ক্রীড়াচক্র। এ ছাড়াও সংস্কৃতিচর্চায় সকলকে উদ্বুদ্ধ করার জন্য বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন “স্পন্দন শিল্পী গোষ্ঠী”। আমি শহীদ শেখ কামাল ও ১৫ আগস্টে তাঁর পরিবারবর্গের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।