Thursday, 29th October, 2026

শরীয়তপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর জেলা, সদর উপজেলা ও শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগস্ট সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনর কুমার দে, যুগ্ম সম্পাদক এডভোকেট মির্জা হজরত আলী, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, বর্তমান মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীরসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।