Friday, 30th October, 2026

শরীয়তপুরে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শরীয়তপুরে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকালে দলীয় কার্যালয়ে জেলা, সদর উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. আলমগীর মুন্সি, সদর উপজেলার সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, পৌরসভার সাধারণ সম্পাদক আমির হোসেন খান, নশাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার প্রমূখ। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।