Thursday, 29th October, 2026

ভেদরগঞ্জে জাতির পিতার জন্মদিন, গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

ভেদরগঞ্জে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির সভা।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সরকারি এম.এ রেজা কলেজের ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, যুদ্ধকালিন কমান্ড হাজি আবদুল মান্নান রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবিন হাসান শুভ, উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুর হোসেন খান, একাডেমি সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনুর আক্তার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন মিষ্টি।