পবিত্র মাহে রমজান মাসে সাধারণ মানুষকে স্বস্তি দিতে শনিবার ভর্তুকি মূল্যে চার পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি। পণ্যগুলো হচ্ছে-চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা। বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবি সারা ডিলারের মাধ্যমে বিক্রি কার্যক্রম পরিচালনা করছে।
শনিবার (২৫ মার্চ) সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ অরুন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ আল আমিন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক হাজী ফিরোজ হোসেন খান। ইউপি সদস্য মোঃ দোলন হাওলাদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হাজি আব্দুল মান্নান ছৈয়াল।
মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার বলেন, এ দফায় পরিবার প্রতি ২ কেজি মসুর ডাল, ২ লিটার, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা ৪৭০ টাকায় বিক্রি করা হয়। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনগণের সমস্যা থেকে উত্তরণের জন্য বাজার মূল্যের চেয়ে কমদামে পণ্য বিক্রি করছে।.