Thursday, 29th October, 2026

শরীয়তপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে সারাদেশের ন্যায় শরীয়তপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে শরীয়তপুর জেলা বিএনপি। শরীয়তপুর শহরের ধানুকা এলাকার রাণী মহলের সামনে শনিবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে ও কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক। বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, শরীয়তপুর পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, নড়িয়া উপজেলার সভাপতি দাদন মুন্সী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির, আজাদ মাল, জাসাসের সাধারণ সম্পাদক মনজুর হাসান, জবি ছাত্রদলের সহ-সভাপতি রাতুল, ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্লা, মহিলা দলনেত্রী নিপা প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তুরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।