Thursday, 29th October, 2026

সীমান্ত ব্যাংকের এমডি’র পিতার মাগফিরাত কামনা ইফতার

সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এর পিতা মরহুম আলাউদ্দিন আকন্দ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রূহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বাজার শাহী জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান হাওলাদার, মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ও মহিষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সরদার, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ফিরোজ হোসেন খান, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এর বড় ভাই মোঃ সালাহউদ্দিন স্বপন, বাজার ব্যবসায়ী হুমায়ুন খান, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব কালাচাঁন ছৈয়ালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।