২৫ লক্ষ টাকা ব্যায়ে ডামুড্যা পৌরসভার ঐতিহ্যবাহী হামিদীয়া কামিল মাদ্রাসা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাঁহ এর বর্ধিত করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সকালে কাজের উদ্বোধন করেন ডামুড্যা পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম রাজা ছৈয়াল। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, ওয়ার্ড কাউন্সিলর সফিক উল্লাহ বেপারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রকৌশলী মোঃ মোবারক হোসেন জানান, সরকারে স্থানীয় সরকার বিভাগের গুরুত্বপুর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি করণ কাজের মাধ্যমে ঈদগাঁহের বর্ধিত করণ করা হচ্ছে। কাজ শেষ হলে মুসল্লিদের আর বৃষ্টি কাঁদায় নামাজ আদায়ের সময় কষ্টপোহাতে হবেনা।
ডামুড্যা পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে ‘গ্রামে বসে শহরের সেবা’ আমরা তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। তারই অংশ হিসেবে আমরা ডামুড্যা পৌরসভার অর্ন্তগত উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁহটির বর্ধিত করণ কাজ হাতে নিয়েছি। আজ কাজের শুরু করলাম। আমাদের কাজ শেষ হলে এবার বিগত বছরের চেয়ে দ্বিগুন মুসল্লি এক সাথে ঝামেলা মুক্তভাবে ঈদের নামাজ আদায় করতে পারবেন। এ কাজে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় হবে।