সড়ক পরিবহণ আইন-২০১৮ বাস্তবায়নে সড়কে নেমেছে ভ্রাম্যমান আদালত। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করে আইন অমান্যকারী বাইকারদের আইনের আওতায় আনা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
৩ এপ্রিল সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শরীয়তপুর পৌর এলাকার শিল্পকলা ও চৌরঙ্গী এলাকায় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স বিহীন ও অপ্রাপ্ত বয়স্ক বাইকারদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জনকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। অপর অপ্রাপ্ত বয়স্ক বাইকারের গাড়িটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।