র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৮ এপ্রিল ২০২৩ সকাল ০৬.৪৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর মডেল সদর থানাধীন খোয়াজপুর ইউপি সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে “মদিনা বাংলা খাবার হোটেল” এর সামনে হতে মোঃ মিরাজ শেখ (৩৪), পিতা- মোঃ জামাল শেখ, মাতাঃ রিনা বেগম, সাং-কাদিব্দী ও মোঃ আল আমিন শেখ (২০), পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক শেখ, মাতা-শাহানাজ বেগম, সাং-রামদিয়া, উভয় ইউপিঃ সাতোর, থানা বোয়লমারী, জেলা-ফরিদপুরদ্বয়কে ১৫ কেজি গাঁজা ও ০১ (এক) টি কাভার্ডভ্যানসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে নেশা জাতীয় মাদক ১৫ কেজি গাঁজা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল এবং ৫টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ মাদারীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত গাঁজা, ০১ টি কাভার্ডভ্যান ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানায় পুলিশ এর নিকট জিডি মুলে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।