Thursday, 29th October, 2026

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

বাংলা নববর্ষের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা। প্রত্যেক বছর পহেলা বৈশাখ সামনে রেখে করা হয় মঙ্গল শোভাযাত্রা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টার সময় ডামুড্যা উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ সাইয়াদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, ইসলাম পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তগণ।