ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও জার্সি বিতরণ করা হয়।
ডামুড্যা উপজেলার চরমালগাঁও উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে মাস ব্যাপি সাঁতার প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। মঙ্গলবার (৬ জুন) উক্ত প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, ডামুড্যা উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, চরমালগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা রতন, চরমালগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, ক্রীড়া শিক্ষক জলিল সরদারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।