Friday, 30th October, 2026

ভেদরগঞ্জে চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের প্রশিক্ষণের সনদ বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম।
সখিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান মানিক, চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক মোল্যা, মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি অরুন হাওলাদার।
প্রশিক্ষণে ভেদরগঞ্জ উপজেলাধীন ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিবরা অংশগ্রহণ করেন। অপর ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিবরাও পরবর্তী প্রশিক্ষণে অংশ নিবেন বলে জানা গেছে।