Friday, 30th October, 2026

ডামুড্যায় চার কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামসহ চার কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ জুন সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে তিন কর্মকর্তা কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি হাছিবা খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল কবিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ শরীফুল আলমসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ।
যাদের বদলিজনিত বিদায় সম্বর্ধনা প্রদান করা হয় তারা হলেন শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, অগ্রণী ব্যাংক ডামুড্যা শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মাহবুব, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফারুক আলম ও পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মোঃ আনিসুজ্জামান।
এসময় বিদায়ী কর্মকর্তারা তাদের বর্নিল কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক পর্যায়ে তারা সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বিদায়ী কর্মকর্তাদের সামনের অনাগত দিন গুলোর জন্য এবং তাদের পরিবার ও পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান।