চট্টগ্রামের জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরীয়তপুরের ভেদরগঞ্জে মানববন্ধন ও স্বারক্ষলিপি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভেদরগঞ্জ উপজেলা ইউনিট কমান্ডের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে যঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে ঘন্টা ব্যাপী মানববন্ধনে ভেদরগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতার ম্যুরালে আঘাত করা মানে দেশের স্বাধীনতার উপর আঘাত করা। স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতার পরাজিত শক্তি দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। জাতির পিতার ম্যুরালসহ স্বাধীনতার উপর আঘাত হানা কুলাঙ্গারদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালিন কমান্ডার হাজি আব্দুল মান্নান রাড়ির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন উত্তোর সভায় বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক হাজি আব্দুর মান্নান হাওলাদার, বীর মুক্তিয়োদ্ধা আব্দুর খালেক প্রমূখ।
মানববন্ধন শেষে দোষীদের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে তুলে দেন বীর মুক্তিযোদ্ধরা।