ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় একজন অসুস্থ ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসন হতে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
রোববার (৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে চিকিৎসা সহায়তা অর্থের চেক তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।