রাজস্ব খাতের আওতায়-২০২৩-২৪ অর্থবছরে ভেদরগঞ্জ উপজেলার সাতটি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ, উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, সহকারি কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এবার পুকুর গুলো হলো উপজেলা পরিষদ পুকুর, উপজেলা হাসপাতাল পুকুর, সখিপুর থানা পুকুর, চরভাগা মমিন আলী মোল্যার বাজার সংলগ্ন পুকুর, সখিপুর আনন্দ বাজার পদ্মা শাখা নদী, চরকুমারিয়ার খাল, সাজনপুর ইসলামিয়া এতিম খানা পুকুর।