Friday, 30th October, 2026

মটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্বামীর আহত স্ত্রী-সন্তান

জাজিরা উপজেলার মিরাসা এলাকায় মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক নারী ও তার শিশু সন্তান গুরুতর আহত হয়। ২৯ নভেম্বর বুধবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল কাজী (৩২) উপজেলার মানিক নগর এলাকার মৃত আবু বকর কাজীর ছেলে। আহতরা হলেন নিহত সাইদুল কাজীর স্ত্রী ডালিয়া বেগম ও শিশু পুত্র আয়ান।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শ^শুর বাড়ি থেকে স্ত্রী হালিয়া ও শিশু পুত্র আয়ানকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইদুল কাজী। মিরাসা এলাকায় এসে বিপরীতগামী একটি মটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়। গুরুতর আহত হয় স্ত্রী ও সন্তান। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাজিরা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, সকালে মটরসাইকেলের সংঘর্ষে এক আরোহীর মুত্যু হয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।