Friday, 30th October, 2026

শরীয়তপুরে “কোভিড-১৯ মহামারী পরবর্তী পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়ন” শীর্ষক সেমিনার

এডাব শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ কোভিড-১৯ মহামারী পরবর্তী পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেপিজেএস এর নির্বাহী পরিচালক দীনেশ চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুর নাহার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা প্রশাসনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এডাব ঢাকা বিভাগীয় সমন্বয়কারি নুরুল আমীন স্বপন। জেলা এডাব সদস্য মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সোডেপ নির্বাহী পরিচালক শামীম খন্দকার, নুসার উপপরিচালক জয়দেব কুন্ডু, এডার জেলা সম্পাদক রাজিয়া বেগম ও সদস্য নাসিমা বেগম। এসময় মোছাঃ লায়লা আরজুমান, উপজেলা সমাজসেবা অফিসার, সমাজসেবা কার্যালয়, সদর পঞ্চগড়সহ বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সু-শীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এরপর মুক্ত আলোচনায় সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলেই কোভিড-১৯ মহামারী পরবর্তী পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা কেমন হওয়া উচিৎ এর উপর গুরুত্বারোপ করেন ও স্থায়ী উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়সাধন সহজ ও কার্যকর করার প্রতি গুরুত্বারোপ করেন।