মঙ্গলবার দুপরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নড়িয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব, পৌরসভা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ও ছাত্রলীগের কর্মী হৃদয় কে গতকাল রাতে কুপিয়ে আহত করেন স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমার্থকরা। এর প্রতিবাদে নড়িয়া উপজেলা ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরে আলম আশিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন শিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান খালাসী, সাধারণ সম্পাদক আল আমিন বেপারি সহ উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীগণ।
ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী সহ মামলায় এজাহার ভুক্ত আসামীদের গ্রেপ্তার করতে হবে। আসামীদের আটক না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।