Thursday, 5th November, 2026

ডামুড্যায় নতুন বই উৎসব পালিত

শরীয়তপুরের ডামুড্যায় প্রতিবছরের ন্যায় এবারও উৎসব মূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোবাশ্বের আলম এবারের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ডামুড্যা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন বই উৎসব উদ্বোধন করেন এরপর বেলা সাড়ে ১১ টায় সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়, কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হল রুমে বই বিতরণ উৎসবের শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবাশ্বের আলম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ। ডামুড্যা উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা ২২ টি, প্রাথমিক বিদ্যালয় ৬৯ এবং ১১টি কেজি স্কুলে এই বই বিতরণ করা হয়েছে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ক্ষুদে শিক্ষার্থীরা সীমাহীন আনন্দ নিয়ে উল্লাস করতে করতে বুকের সাথে নতুন বই নিয়ে ছোটাছুটি করছে। ছোট্ট শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে আনন্দে মেতেছে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও। নতুন বই বিতরণকে কেন্দ্র করে ডামুড্যার বিভিন্ন স্কুলগুলোতে শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম বলেন, সারা দেশের ন্যায় ডামুড্যায় ও বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। গ্রামীণ জনপদে বই উৎসবটা মনের ভেতরের আনন্দেই আলোকিত হয়। এখানে সন্তানদের সঙ্গে অভিভাবকরাও আসেন বই নিতে।