শরীয়তপুরের আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবছরের ন্যায় এবারও উৎসব মূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্ধোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শরীয়তপুরের কৃতি সন্তান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য বি এম ইউসুফ আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরীয়তপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন মোঃ আলমগীর, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আমির হোসেন কোটারী।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ বেপারী, সমাজ সেবক সৈয়দ জাকারিয়া, কাগদি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বিষয়ক দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।