Thursday, 5th November, 2026

শরীয়তপুরে মাস ব্যাপি অনূর্ধ্ব-১৫ বালক ফুটবল প্রশিক্ষণ শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে শুরু হয়েছে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (বালক) অনূর্ধ্ব-১৫।
ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাকসহ ফুটবল কোচ অন্যান্য সংগঠকবৃন্দ। বাছাইকৃত ৩০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।