Friday, 6th November, 2026

সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে ডামুড্যা বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাবুদৌলা রতন, সেকান্দার আলী, মানোয়ার হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি ও ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা। বিদ্যালয়ের সাবেক ছাত্র সীমান্ত হাসান প্রিয় এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, গৌতম বাড়ৈ, শহিদুল ইসলাম, এস এম মহিউদ্দিন, মিলন সিকদার, আয়েশা সিদ্দিকা, ফাতেমা বেগম, রিনা খাতুন সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা স্মৃতি চারণ করে বলেন আমরা সোনালী দিন গুলো কাটিয়েছিলাম এই বিদ্যাপিঠে তা আজ সবই স্মৃতি।