শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় সময় ডামুড্যা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভা মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ এমারত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কহিনুর আক্তার, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, ডামুড্যা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী জাহিদা খানম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, সিড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ হাদি জিল্লু, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, দারুল আমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার, ধানকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা রতন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সস্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।