Friday, 6th November, 2026

পাপরাইল মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাপরাইল মোহাম্মদীয়া হাফিজিয়া, নুরানী মাদ্রাসা ও এতিমখানার ২৬ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল রবিবার (২৮ জানুয়ারি) রাতে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উপদেষ্টা, রাজবাড়ী জেলার পাংশা শাহ জুঁই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. মাওলানা খোন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিদায়ী হাফেজ ছাত্রদের পাগড়ি পরিধান করান কাগদী সিদ্দিকীয়া খানকা শরীফেরে পীর আলহাজ্ব মাওলানা নেছার আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোল্যা, আলহাজ্ব মোঃ হাসান শরীফ, আলহাজ্ব আব্দুল মান্নান ছৈয়াল। মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক এম. হারুন অর রশীদ এর সঞ্চালনায় বয়ান করেন নড়িয়া উপজেলার নন্দনসার মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হান্নান, বাংলা ভিশন ও আরটিভির ধর্মীয় আলোচক মুফতি মাওলানা মোঃ বদরুদ্দুজা, মৌলভী আলহাজ্ব নুরুল ইসলাম মুন্সী, ঐতিহাসিক বুড়িরহাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাব্বির আহমেদসহ উলেমায়ে কেরামগণ। গভীর রাতে আখেরী মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।