Friday, 6th November, 2026

সড়ক দুর্ঘটনায় স্কুলে যাওয়া হলো না আদিবার

মায়ের সাথে সকালে স্কুলে যাচ্ছিল আদিবা ইসলাম রোজা মনি (৫)। কিন্তু সে আর স্কুলে পৌঁছাতে পারেনি। একটি দ্রুতগামী অটোরিক্সায় তাকে স্বজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় আদিবা।
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকায় সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফাতেমাতুজ্জোহরা (রা) মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিবা ইসলাম রোজা মনি (৫) স্থানীয় ১ নং নাগেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার রানিসার গ্রামের মো. বোরহান সিকদারের ছোট মেয়ে। আর সিএনজিচালিত অটোরিকশার চালক পৌরসাভার ১ নং ওয়ার্ডের আলী বক্স বাঘার ছেলে কবির হোসেন (৪৫)।
মাত্র একদিন আগেই ওই বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল সে। সোমবার বাড়ি থেকে মায়ের সাথে বেরিয়ে স্কুলে রওনা হয় আদিবা।
পুলিশ ও প্রত্যক্ষদশীর জানায়, সকাল ১০ দিকে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল আদিবা। একটি দ্রুতগামী অটোরিক্সায় তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে আদিবা মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা আদিবাকে উদ্ধার করে স্থানীয় সরকারী স্থাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম জিকু আদিবাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্থানীয়রা অটোরিক্সায় আটক করে। তবে অটোরিক্সায় চালক পালিয়ে গেছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুস্পেন দেবনাথ বলেন, লাশটি ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।