Saturday, 31st October, 2026

মহিষারে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ শুভ উদ্ধোধন করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল সারে ৯ টায় ইউনিয়নের সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মসিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার। এর পূর্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক এম হারুন অর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক মাস্টার সালাহ উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রত্যুৎ কুমার দেবনাথ, মো: আলতাফ হোসেন, আব্দুর মান্নান, মোঃ লোকমান হোসেন, মরিয়ম সিকদার লুৎফা খানম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।
মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার বলেন, ইউনিয়নে ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারি শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা ও বিভাগে অংশগ্রহণ করবে। আমরা আশা করি এখান থেকে জাতীয় পর্যায়ে আমাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবো।