Saturday, 31st October, 2026

শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মদ এর সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহাবুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশীদসহ কমিটির সদস্য বৃন্দ।
শরীয়তপুর জেলার ৬ উপজেলার নির্বাহী অফিসারগণ, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহন করেন। সভায় জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা সভা হয়। এসময় বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।