ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান পুনরায় বিজয়ী হয়েছেন।
শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে (আনারস) প্রতিক নিয়ে নুরুল আমিন দেওয়ান পেয়েছেন ৪ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী (চশমা) প্রতিকের এইচ এম কামরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। তৃতীয় স্থানে (মোটর সাইকেল) প্রতিকের মো. ফজলুল হক কাউসার মোল্যা পেয়েছেন ৩ হাজার ৫২৩ ভোট। অপর প্রার্থী ঘোড়া প্রতিকের আব্দুল হাই খাঁন পেয়েছেন ৩৮৫ ভোট।
কাঁচিকাটায় সদস্য পদে বিজয়ী যারা-কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে বিজয়ীরা হলেন আলম দেওয়ান (মোড়গ), জসিম উদ্দিন (ফুটবল), আহম্মেদ আলী (ফুটবল)। সাইফুল ইসলাম (মোড়গ), ফয়সাল শনি (টিউবওয়েল), মো: সোরাব (ফুটবল), মো: নাসির উদ্দিন (মোড়গ), ইব্রাহিম সরকার (তালা) প্রতিকে। এ দিকে সংরক্ষিত ৩টি আসনে বিজয়ী হয়েছেন ছালেহা বেগম (মাইক), আয়েশা বেগম (হেলিকপ্টার) ও ফরিদা সিদ্দিক (তালগাছ) প্রতিকে।