শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন মো: লুৎফর রহমান ঘোড়া প্রতিকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
মো: লুৎফর রহমান ঘোড়া প্রতিকে পান ৫ হাজার ৩১৬ ভোট এবং তার নিকটতম চশমা প্রতিকে এম এ ওয়াহাব পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট। শনিবার (৯ মার্চ) চেয়ারম্যান পদে উক্ত উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বড়কান্দি ইউনিয়নের ১৫ হাজার ২৯০ জন ভোটার। যার মধ্যে ৭ হাজার ৮৭ জন নারী ভোটার এবং ৮ হাজার ২০৩ জন পুরুষ ভোটার। এর মধ্যে ৯ হাজার ৬০৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বড়কান্দি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার বলেন, ছোটখাটো কিছু অভিযোগ ছাড়া নির্বাচন যথেষ্ট সুন্দর হয়েছে। তাছাড়া যেকোনো অভিযোগ পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। সর্বোপরি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন যথেষ্ট সুন্দর ও সুষ্ঠু হয়েছে। আমরা সারাদিন মাঠে থেকে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করেছি। নির্বাচনে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।