Friday, 6th November, 2026

ডামুড্যায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যে শরীয়তপুরের ডামুড্যায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
রবিবার (১০ মার্চ) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথভাবে উপজেলার স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সুশীল সমাজের প্রতিনিধি মিতালী সিকদারসহ বিভিন্ন মহিলা সমিতির নেতৃবৃন্দ।