Friday, 6th November, 2026

ডামুড্যায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসন এর দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে জাতীয় দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মোহরা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু দাউদ সহ অন্যান্যরা।