শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি পরিচালিত “আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়” এর আওতায় প্রকল্প পরিচিতি, মতবিনিময় সভা এবং পারিবারিক স্বাস্থ্য কার্ড (লাল কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকালে শরীয়তপুর পৌর এলাকায় বসবাসরত অতি-দরিদ্র ও দরিদ্র পরিবারের সকল সদস্যদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের জন্য ১৮৭ পরিবারের মাঝে পারিবারিক স্বাস্থ্যসেবা কার্ড (লাল কার্ড) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায় এর অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: নিজাম উদ্দীন আহম্মেদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এস এম রাসিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদ মামুন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রেসিডেন্ট মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক সরদার । এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর ও টিএলসি সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: এনামূল হক।
প্রধান অতিথি চলমান প্রকল্পের পরিচিতি তুলে ধরেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি সকল ওয়ার্ডের নির্বাচিত অতি-দরিদ্র ও দরিদ্র পরিবারের মধ্যে পারিবারিক স্বাস্থ্য কার্ড (লালকার্ড) বিতরণ করেন।