Friday, 6th November, 2026

বীরত্ব ও সাহসিকতায় ‘পিসিজিএমএস’ পদক পেলেন কমডোর নাজমুল হাসান

বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেলেন কমডোর মোহাম্মদ নাজমুল হাসান, (এন), এনপিপি, বিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএন।
গত ১০ মার্চ-২০২৪ কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমডোর মোহাম্মদ নাজমুল হাসান, (এন), এনপিপি, বিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএন কে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পড়িয়ে দেন।
কমডোর এম নাজমুল হাসান, (এন), এনপিপি, বিসিজিএম, পিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন ১৯৯৫ সালে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ ২৮ বছরের নৌ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং ঘাঁটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ড্রাফটিং অথরিটি দপ্তরে সেকশন কমান্ডার, স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ডেপুটি ডাইরেক্টর এবং ডিজিএফআই সদর দপ্তরে স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তাজউদ্দীন, বিসিজি বেইস অগ্রযাত্রা এবং কোস্টগার্ড সদর দপ্তরের ডাইরেক্টর হিসেবে চাকরি করেছেন। উল্লেখযোগ্য কৃতিত্ব এবং সাহসিকতার জন্য তিনি শান্তিকালীন পদক “নৌ পারদর্শিতা পদক” ভূষিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ কোস্ট গার্ডে শান্তিকালীন মেডেল “বাংলাদেশ কোস্টগার্ড পদক” প্রাপ্ত হন।