Saturday, 31st October, 2026

ভেদরগঞ্জে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভেদরগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, সরকারি এমএ রেজা কলেজে অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুল মান্নান রাড়ী সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দপ্তর প্রধানগণ, শিক্ষক ও সাংবাদিকগণ।