Friday, 6th November, 2026

বঙ্গবন্ধু জন্মেছিলো বলেই আমরা বাংলাদেশ পেয়েছি: ইকবাল হোসেন অপু, এমপি

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন, ১৯২০ সালের আজকে এ দিনে মধুমতির পাড়ে জন্মনেয়া খোকা, পরে মুজিব তার পরে বঙ্গবন্ধু এর পরে জাতির পিতা। তিনি জন্মে ছিলেন বলেই আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ।
এ দেশের স্বাধীনতার প্রথম স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আর আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।
তিনি বরিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইকবাল হোসেন অপু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায় জাগ্রত, হৃদয়ে স্পন্দিত, শোকাহত-প্রতিবাদী-মুজিব বিপ্লবী জনতা কোটি কোটি। আদর্শের মুজিব মরেনি, লক্ষ থেকে আজ বাংলার ঘরে ঘরে কোটি কোটি মুজিবের জন্ম হয়েছে। তাইতো আজ ১০৪ বছরে শেখ মুজিব শতকোটি গুণ শক্তিশালী।
মুজিবের আদর্শ আর চেতনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তার কারণেই বাংলাদেশ আজ বিশ্বসভায় অনন্য মর্যাদায় আসীন। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই।
শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জিপি আলহাজ¦ আলমগীর মুন্সীসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতবৃন্দ।