দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেনকে রংপুরের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তাকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে বদলির পর পদায়ন করা হয়েছে।
মো. জাকির হোসেন ২০১৯ সালের ১৩ নভেম্বর দুদকে নিয়োগ পান। তার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ছিলেন। সম্প্রতি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান জাকির হোসেন।
তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা চরভাগা ইউনিয়নের কৃতি সন্তান। তার এ পদোন্নতিতে তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শরীয়তপুর তথা ভেদরগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়েছেন তার বড়ভাই বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমিন হাওলাদার, শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবির, চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোজাম্মেল হক মোল্যাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।